ভাটপাড়ায় জিতেন্দ্র সাউ এর নামে এক নির্বাচনী প্রচার ব্যানার ব্লেড দিয়ে কেটে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য
দি নিউজ লায়ন, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জিতেন্দ্র সাউ এর নামে এক নির্বাচনী প্রচার ব্যানার ব্লেড দিয়ে কেটে দেওয়া কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা সুভাষপল্লী এলাকায়।আজ সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখতে পায় ঐ ব্যানারে থাকা তৃণমূল প্রার্থী জিতেন্দ্র সাউ এর ছবিতে মুখ কেটে বাদ দেওয়া হয়েছে, এছাড়াও মুখ্যমন্ত্রীর ছবিতেও ব্লেড দিয়ে কেটে দিয়েছে দুষ্কৃতীরা।
রাজনৈতিক ভাবে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় এই এলাকায় বিজেপি এই কাজ করেছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

Post a Comment